প্রিয় গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রিয় গান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ নভেম্বর, ২০০৮

ওরে, নীল দরিয়া

শিল্পী: মো: আব্দুল জব্বার


ওরে, নীল দরিয়া
আমায় দেরে দে ছাড়িয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

কাছের মানুষ দুরে থুইয়া,
মরি গো আমি ধড়-ফড়াইয়া,রে।
দারুন জ্বালা দিবানিশি
অন্তরে অন্তরে।
আমার এত সাধের মন বধূঁয়া
হায়রে কি জানি কি করে।

ওরে,সাম্পানের নাইয়া,
আমায় দেরে দে ভিড়াইয়া।
বন্দী হইয়া মনোয়া পাখি, হায়রে
কান্দে রইয়া রইয়া।

হইয়া আমি দেশান্তরী
দেশ-বিদেশে ভিড়াই তরী,রে।
নোঙর করি ঘাটে ঘাটে
বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইড়া আছে হায়রে, সারেঙ বাড়ির ঘরে।

এই না পথ ধইরা
আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন মন বধূঁয়া
আমার রইছে পন্থ চাইয়া।

আহা হা হা....................

ডাউন লোড

ওরে নীল দরিয়া..

বিস্তারিত পড়ুন...

শনিবার, ২২ নভেম্বর, ২০০৮

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়


তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়।

প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।

কেউ তো জানে প্রানের আকুতি
বারে বারে সে কি চায়।
সার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

ধরনীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়।

ডাউনলোড লিংক

তুমি কি দেখেছ কভু

বিস্তারিত পড়ুন...